ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শনিবার দেশে আসছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে আগামী শনিবার (১৭ জুলাই)। শুক্রবার (১৬ জুলাই) চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়াং ইয়ান এ তথ্য জানিয়েছেন। আগামী শনিবার রাতে চীনের এ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এছাড়া চীন ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহারের ঘোষণা দিয়েছে।


বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয় চীন। এছাড়া চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑